ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

মুজিব বর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানা প্রতিযোগিতা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
  • / ১১০০ বার পড়া হয়েছে
মো: ফরিদ হোসাইন মাসুম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
জাতির পিতার জন্মশত বার্ষিকী মুজিববর্ষ আর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন, রচনা লেখা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা শিশু একাডেমী’র উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী৷ এসময় অন্যানের মধ্যে জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ,ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃসোহেল রানাসহ শিক্ষক, বিচারক, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সকালে বিডি হলের বারান্দায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাসহ বিভিন্ন বয়সের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিডি হল মিলনায়তনে স্বাধীনতা যুদ্ধ, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির বিষয় নিয়ে স্কুল ও কলেজ পর্যায়ে রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সব শেষে দুপুরে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা।
এতে স্কুল কলেজের শিক্ষার্থী ও শিশু শিল্পীরা অংশ নেয়। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা শিশু কর্মকর্তা জবেদ আলী জানান, মুজিব বর্ষ ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এর মাধ্যমে নতুন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে আর জানতে পারবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ প্রেম ও আত্নত্যাগের কথা।
ট্যাগস :

মুজিব বর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানা প্রতিযোগিতা

আপডেট সময় : ০৩:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১