ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

মুরাদনগরে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগরে আনোয়ার হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের পেন্নই গ্রামে এ ঘটনা ঘটে। সে শ্রীকাইল ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পাশাপাশি তিনি শ্রীকাইল ইউপির ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়ভাবে জানা গেছে, আনোয়ার হোসেন মুরাদনগর আসনের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠজন ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুরাদনগর আসনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত হওয়ার পরদিন থেকে এলাকা ছাড়েন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

মুরাদনগরে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬