ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম দেশে যুক্ত হলো প্রথম বিমানবাহী রণতরী

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

মুসলিম দেশে যুক্ত হলো প্রথম বিমানবাহী রণতরী

ইন্দোনেশিয়ার বহরে যুক্ত হলো প্রথম বিমানবাহী রণতরী ‘জিউসেপ্পে গারিভালদি’ নামের রণতরীটি জাকার্তার তানজুং প্রিয়ক বন্দরে নোঙর করেছে। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া প্রথমবারের মতো একটি বিমানবাহী জাহাজ হাতে পেয়েছে। একটি সামরিক অনুষ্ঠানের মাধ্যমে জাহাজটির আগমন উদযাপন করেছে দেশটি। সূত্র-আল জাজিরা।

আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির একটি নৌঘাঁটিতে পৌঁছায় রণতরীটি।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান মুহাম্মদ আলি সাংবাদিকদের বলেন, শুক্রবার ৪১ বছর পুরোনো ইতালীয় নৌবাহিনীর ‘জিউসেপ্পে গারিভালদি’ নামের রণতরীটি ইতালি থেকে কলম্বো ও মালাক্কা প্রণালি হয়ে উত্তর জাকার্তার তানজুং প্রিয়ক বন্দরে নোঙর করেছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেন, দ্বীপরাষ্ট্রজুড়ে দুর্যোগ মোকাবিলায় জাহাজটি ব্যবহার করা হবে। তবে সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগের মধ্যেই জাহাজটি দেশটির বহরে যুক্ত হলো। নৌবাহিনীর এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ১৮০ মিটার বা ৫৯০ ফুট দীর্ঘ এই রণতরীতে সর্বোচ্চ ১৮টি হেলিকপ্টার এবং ৮৩০ জন পর্যন্ত সদস্য থাকতে পারবেন।

১৯৮৫ সালে ইতালীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া এই জাহাজটি ২০১৪ সালে অবসরে পাঠানো হয়েছিল। এর আগমন এমন সময়ে হলো, যখন প্রাবোও ইন্দোনেশিয়ার সামরিক সরঞ্জাম আধুনিকায়ন এবং অন্যান্য দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার ওপর গুরুত্ব দিচ্ছেন।

আলি বলেন, ‘এর অবস্থা এখনও খুব ভালো। আশা করছি, এটি আগামী ১৫ থেকে ২০ বছর ইন্দোনেশিয়ার নৌবাহিনী ব্যবহার করতে পারবে।’ ২০২৫ সালে ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয় বিমানবাহী রণতরী কর্মসূচির জন্য ৪৫০ মিলিয়ন ডলার অর্থায়ন অনুমোদন করে।

২০২২ সালে, সে সময় প্রতিরক্ষামন্ত্রী থাকা প্রাবোওর আমলে জাকার্তা ফ্রান্সের তৈরি ৪২টি রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য ৮ দশমিক ১ বিলিয়ন ডলারের একটি চুক্তি করে। এ বছর ভারত নিশ্চিত করেছে যে তারা ইন্দোনেশিয়াকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। এ ছাড়া চলতি বছর ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি বড় প্রতিরক্ষা সহযোগিতা অংশীদারত্ব এবং অস্ট্রেলিয়ার সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতেও সম্মত হয়েছে জাকার্তা।

আস্থা/এমএইচ

ট্যাগস :

মুসলিম দেশে যুক্ত হলো প্রথম বিমানবাহী রণতরী

আপডেট সময় : ০৯:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬