যারা আমাদেরকে ভোট দিয়েছে তারা জবাব দিবে: ওয়াদুদ ভুইয়া
- আপডেট সময় : ১০:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১০১৩ বার পড়া হয়েছে
যারা আমাদেরকে ভোট দিয়েছে তারা জবাব দিবে: ওয়াদুদ ভুইয়া
স্টাফ রিপোর্টারঃ
পার্বত্য চট্টগ্রামে কৃষকরা পিছিয়ে পড়েছে, তাই কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ চান খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া।
আজ বুধবার (২২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের ১৯ তম কার্যদিবসে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এই আবেদন জানান।
পাহাড়ের জনগণকে ধন্যবাদ জানিয়ে আবদুল ওয়াদুদ ভুইয়া বলেন, পাহাড়ের জনগণ পাহাড়ি বাঙালি সবাই আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করেছে। সেই পাহাড়ের গণমানুষের জন্য, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় অত্যন্ত জরুরি। পার্বত্য জেলার মানুষের চিকিৎসায় কষ্ট দিতে অসহায় লাগে। টারশিয়ারি লেভেলের বিশেষায়িত হাসপাতাল ও মেডিক্যাল কলেজ স্থাপন করার জন্য আমি আবেদন জানাচ্ছি।
পাহাড়ের বন রক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, “বন একটা সম্পদ, আমাদের দেশের এবং জাতির। বনকে রক্ষার জন্য একটি বন গবেষণাকেন্দ্র অত্যন্ত জরুরি, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।
খাগড়াছড়ি ২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া জাতীয় সংসদে আরও বলেন, গুপ্ত সংগঠনেকে গুপ্ত বলায় ছাত্রদলের উপর হামলা করা হয়েছে, যারা আমাদেরকে ভোট দিয়েছে তারা ছাড় দেবে না, হামলার কঠিন জবাব দিবেন।
দৈনিক আস্থা/এমএইচ



















