শিরোনাম:
যুবলীগ ট্যাগ দিয়ে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি
Astha DESK
- আপডেট সময় : ০২:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
যুবলীগ ট্যাগ দিয়ে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি
স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে আটকের এক ঘণ্টা পর আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তিকে পুলিশ ছেড়ে দিয়েছে পুলিশ। যুবলীগ পরিচয়ে আটক করা হলেও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতা এসে দলের কর্মী দাবি করলে তাকে ছেড়ে দেওয়া হয়।
শনিবার রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
যদিও আটকের পর আবু বক্করকে নিজেদের কর্মী দাবি করেন বিজেপি ধামরাই উপজেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন জনি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, একটা ভুল তথ্য ছিল। পরে যাচাই-বাছাই করে ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপি নেতাদের ভাষ্যমতে, তিনি তিন-চার বছর ধরে তাদের সঙ্গে জড়িত। কমিটি ’২৩ সালে হয়েছে।
আস্থা/এমএইচ



















