রংপুরে ইয়াবাসহ ৩ জন আটক
- আপডেট সময় : ১১:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ১০৮১ বার পড়া হয়েছে
রংপুরে ইয়াবাসহ ৩ জন আটক
রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ। ৭ জুন সোমবার নগরীর ধাপ সর্দার পাড়া স মিল মোড়স্থ মেসার্স রাকিবুল কেরাম নামক কেরাম বোর্ড তৈরীর দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছে থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ১০০ (একশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বালাকুমার এলাকার আব্দুল হান্নানের পুত্র মাহমুদুল হাসান চঞ্চল, বালাকুমার বুড়িথান এলাকার মনতাজ আলীর পুত্র আজিজুল ইসলাম, বুড়াইল শেখটারী মধ্যপাড়ার আমিনুল ইসলাম এর পুত্র রুবেল ইসলাম।
[irp]
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরশুরাম থানায় মাদক বিরোধী আইন ২০১৮ এর ৩৬ ১ সারণি ১০ ক/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।
রংপুর মেট্রোপলিটন এলাকায় সকল প্রকার অপরাধ দমন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ ডিবি।
[irp]






















