শিরোনাম:
রংপুরে চার হত্যাকাণ্ড আটক-২
Astha DESK
- আপডেট সময় : ০১:২৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১০৬১ বার পড়া হয়েছে
রংপুরে চার হত্যাকাণ্ড আটক-২
স্টাফ রিপোর্টারঃ
রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানকে হত্যার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (২৩ আগষ্ট) ভোরে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটকরা হলো, সিদ্ধার্থ ও মুগ্ধ।
পুলিশ জানিয়েছে, তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, আটক দুই যুবক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
আস্থা/এমএইচ



















