ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

রণবীর কাপুরকে বিয়ের কথা বলেছেন সারা

News Editor
  • আপডেট সময় : ০৫:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / ১১৫৪ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী সারা আলী খানের প্রেম নিয়ে গুঞ্জন প্রায় অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে নিজের গোপন কথা প্রকাশ করে আলোচনায় এলেন তিনি। সরাসরি বাবা সাইফ আলী খানকে বলিউডের ড্যাশিং হিরো রণবীর কাপুরকে বিয়ের কথা বলেছেন সারা।

জানা গেছে, বাবা সাইফ আলী খানের সামনে প্রকাশ্যেই নিজের মনের ইচ্ছার কথা প্রকাশ করেন সারা আলী খান। এ শুনে বেশ অবাকই হয়ে যান সাইফ। যদিও মেয়ের মনের ইচ্ছা জানার পর সরাসরি কোনও মন্তব্য করেননি সাইফ।

‘চরিত্রহীন ৩’র টিজারে প্রেমের সংজ্ঞা দিলেন স্বস্তিকা

২০১৮ সালে কফি উইথ করণ-এ বাবাকে নিয়ে হাজির হন সারা। সেখানে করণ সারাকে জিজ্ঞেস করেন, কাকে বিয়ে করতে চান? এর উত্তরে রণবীর কাপুরের নাম নেন সাইফকন্যা। তিনি জানান, রণবীর কাপুরকে বিয়ে করতে চান তিনি। আর কার্তিক আরিয়ানের সঙ্গে চান ডেট করতে।

তবে রণবীরকে সরাসরি বিয়ে করে সংসারের ইচ্ছে প্রকাশ করেন সারা। যদিও পুরোটাই ছিল জোকস। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পর কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে জড়ান সারা। পরে তাদের বিচ্ছেদ হয়ে যায় বলে শোনা যায়। লাভ আজকাল-এর সিক্যুয়েলের শুটিংয়ের সময় কার্তিকের সঙ্গে সারার সম্পর্ক ছিল।

সূত্র: জি নিউজ

রণবীর কাপুরকে বিয়ের কথা বলেছেন সারা

আপডেট সময় : ০৫:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০