শিরোনাম:
রাজধানীতে মিছিলের চেষ্টা কালে আ.লীগের ২৬ নেতাকর্মী আটক
Astha DESK
- আপডেট সময় : ০৬:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১০১৮ বার পড়া হয়েছে
রাজধানীতে মিছিলের চেষ্টা কালে আ.লীগের ২৬ নেতাকর্মী আটক
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজের আগে ঝটিকা মিছিলের চেষ্টার সময় তাদের আটক করা হয়।
আটকের বিষয় জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিলেন। আজ তাদের শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনা ছিল। আটক ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
দৈনিক আস্থা/এমএইচ



















