ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া বাসচালক গ্রেপ্তার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • / ১১০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

রাজধানীতে স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া সেই বাসচালক তসিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার রাতে অভিযান চালিয়ে গাজীপুরের মৌচাক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে সিআইডি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক সাংবাদিকদের এ তথ্য জানান।শেখ ওমর ফারুক জানান, সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে গাজীপুরের মৌচাক থেকে তসিকুলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসিকুল ঘটনার দায় স্বীকার করেছে। ঘন কুয়াশার কারণে কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি ওই চালকের।
সোমবার সকাল ৭টার দিকে বিমানবন্দর এলাকায় পদ্মা অয়েল গেটের পাশে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন মোটরসাইকেলে থাকা আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)।
ট্যাগস :

রাজধানীতে স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া বাসচালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১