শিরোনাম:
রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
Astha DESK
- আপডেট সময় : ১১:২৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর ৮টি গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী, বাবুবাজার, যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, বঙ্গবাজার, মগবাজার মোড় ও গুলিস্তানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন। তবে এসব ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে প্রথমে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
আস্থা/এমএইচ



















