ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে গাছের সঙ্গে বেঁধে যুবককে লাঠিপেটা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ১০০৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে গাছের সঙ্গে বেঁধে যুবককে লাঠিপেটা

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। রবিবার (১০ মে) মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার মো. তুষার (১৮) নগরীর কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বেঁধে রাখা তুষারকে দুই যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, চালু করে দিয়েছি।

ওই ভিডিওতে দেখা যায়, ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়। মারধরের সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, “হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।” কিন্তু এরপরও মন গলেনি নির্যাতনকারীদের।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া দুইটিই অপরাধ। চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রাজশাহীতে গাছের সঙ্গে বেঁধে যুবককে লাঠিপেটা

আপডেট সময় : ০৫:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬