ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে মতিউর রহমান (৩৫) নামে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছে। এসময় তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তিনি নগরীর ভদ্রা জামালপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে ইকবাল নামে এক ব্যক্তি, তার স্ত্রী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে মতিউরের ওপর হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে (অর্থো সার্জারি বিভাগ) চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে সাংবাদিক মতিউর রহমানের একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় ইকবালের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। মামলা তুলে নিতে দীর্ঘদিন ধরে মতিউরকে ভয়ভীতি, হুমকি ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। কিন্তু মামলা প্রত্যাহার না করায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের নৃশংস ও কাপুরুষোচিত হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা সকালে থানায় এসে মামলা করবেন। পাশাপাশি অভিযুক্তদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা

আপডেট সময় : ১২:২৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬