ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী

রাতের বাড়বে শীত, কুয়াশা থাকবে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৫০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • / ১১৫৫ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:দেশের উত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় রাতে শিশিরবৃষ্টি আর দিনের সূর্য ঢাকা থাকে কুয়াশার চাদরে। বরফে ঢাকা পর্বতশৃঙ্গ হিমালয়-কাঞ্চনজঙ্ঘার সন্নিকটে থাকায় শীতের তীব্রতা থাকে এ সময়। নতুন বছরের জানুয়ারি থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও সকালে ঠিকই ছিল সূর্যের কিরণ। কিন্তু গত দুদিন ধরে কুয়াশায় ঢাকা পড়েছে পুরো উপজেলা। দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের মুখ। রাতে শিশির ঝরছে বৃষ্টির মতো। শুধু উত্তরাঞ্চলই নয়, গতকাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশেই মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। আর এর পরিপ্রেক্ষিতে আগামী তিন দিনে সারাদেশে ক্রমান্বয়ে কমতে থাকবে তাপমাত্রা। বাড়তে পারে শীতের প্রকোপ। সব মিলিয়ে আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা।

গতকাল সোমবার সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রবিবার ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
গতকাল সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে সারাদেশের আবহাওয়া। আর আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
ট্যাগস :

রাতের বাড়বে শীত, কুয়াশা থাকবে

আপডেট সময় : ০৬:৫০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১