ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগড়ে ফাঁসিতে যুবক নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১০১৫ বার পড়া হয়েছে

রামগড়ে ফাঁসিতে যুবক নিহত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার রামগড়ে গলায় ফাঁস লাগিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ আগষ্ট) সকালে রামগড় পৌরসভার দক্ষিন সদুকার্বারী পাড়া নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হেলাল হোসেন সাগর ওই এলাকার আমীর হোসেনের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার পাশের ঘরের চাচীর মাটির ব্যাংক চুরির হলে হেলালকে অভিযুক্ত করেন চাচা-চাচী। পরিবারের ধারণা লজ্জা ও অপমানে রবিবার রাতে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

নিহতের পিতা আমির হোসেন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ছেলেকে অনেক ডাকাডাকির পরও রুমের দরজা খুলছিলো না। পরে দরজার ফাঁক দিয়ে দেখেন ছেলের নিথর দেহ খাটের উপর পড়ে আছে।

তিনি বলেন, পুরাতন গামছা হওয়াতে গামছা ছিড়ে যেতে পড়ে। পরে অন্যদের সহযোগীতায় মরদেহ ঘরের সামনের রুমে এনে রাখেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রামগড়ে ফাঁসিতে যুবক নিহত

আপডেট সময় : ১১:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬