শিরোনাম:
রাশিয়ার তেল ট্যাংকার জব্দ করল যুক্তরাজ্য
Astha DESK
- আপডেট সময় : ০৩:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১০১০ বার পড়া হয়েছে
রাশিয়ার তেল ট্যাংকার জব্দ করল যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্কঃ
ইংলিশ চ্যানেল অতিক্রমের চেষ্টাকালে রাশিয়ার ‘ছায়া নৌবহরের’ একটি তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একথা জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ট্যাংকারটি জব্দের বিষয়টি নিশ্চিত করেছে।
আজ রোববার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্টারমার বলেন, এই সফল অভিযান রাশিয়ার ওপর আরো একটি আঘাত। উক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধে যারা ইন্ধন জোগাচ্ছে, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। আমরা তাদের কোথাও লুকিয়ে থাকতে দেব না।
প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিস বলেন, এই ধরনের অভিযানের জন্য দক্ষতা, পেশাদারিত্ব এবং সাহসের প্রয়োজন। আমি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য এবং এতে জড়িত সকলকে শ্রদ্ধা জানাই।
সূত্র: আল জাজিরা

























