শিশুকে গলা কেটে হত্যা, শৌচাগারে মিললো বিচ্ছিন্ন মাথা
- আপডেট সময় : ০৬:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১০৭৫ বার পড়া হয়েছে
শিশুকে গলা কেটে হত্যা, শৌচাগারে মিললো বিচ্ছিন্ন মাথা
আস্থা ডেস্কঃ
রাজধানীর মিরপুরের পল্লবীতে রামিসা আক্তার (৭) বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। শিশুটির বিচ্ছিন্ন মাথা বাসার শৌচাগার থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
পরিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় থাকত। তার বাবার নাম আবদুল হান্নান মোল্লা। মঙ্গলবার সকাল ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।
ওসি হাসান বাসির আরো বলেন, এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। এখন প্রয়োজনীয় তথ্য আর আলামত সংগ্রহের কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
দৈনিক আস্থা/এমএইচ




















