শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ: হুমকি দিয়ে ফের ধর্ষণচেষ্টা
- আপডেট সময় : ০৫:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১০৮৮ বার পড়া হয়েছে
শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ: হুমকি দিয়ে ফের ধর্ষণচেষ্টা
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে মোঃ আল আমিন (৩৭)-এর বিরুদ্ধে।
শুক্রবার বিকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মোঃ আল আমিন একই উপজেলার নয়াপাড়া এলাকা (লক্ষণপুর) এলাকার বাসিন্দা তাইজ উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে। গত বছরের ১৯ ডিসেম্বর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শিশুটি দোকানে ১০০ টাকার নোট ভাঙাতে যায়। এসময় খাবার দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত মাদ্রাসার টিনশেডে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। এ সময় ভিডিও ধারণ করে অভিযুক্ত ব্যক্তি। পরে বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফেরার পথে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অভিযুক্ত যুবক আবারও ধর্ষণচেষ্টা করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বাদির অভিযোগের বিষয়ে মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ




















