শিশুকে বলৎকার সাবেক জামায়াত নেতা আটক
- আপডেট সময় : ০৪:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
শিশুকে নিয়ে দোকানের পেছনে…! সাবেক জামায়াত নেতা আটক
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে জামায়াতের এক সাবেক নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলা শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খানপুর গ্রামের ফরাজী বাড়ি থেকে তাকে আটক করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানানো হয়।
আটককৃত আলমগীর হোসেন ফরাজী (৪৫) একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির মৃত ইউনুছ আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মাথাব্যথা হওয়ায় সে বাবুনগর এলাকার হাসানহাট বাজারে আলমগীরের ওষুধের দোকানে যায়।
শিশুটির বাবার অভিযোগ, মাথাব্যথা ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যাবে বলে আলমগীর শিশুটিকে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে নিপীড়ন করে। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে শিশুটি শরীরে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
শরীফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন বলেন, ২০২২ সাল পর্যন্ত আলমগীর জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডে সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
ঘটনাটিকে ‘সাজানো নাটক’ বলে দাবি করেছেন বেগমগঞ্জ জামায়াতে ইসলামীর আমির মোঃ আবু জায়েদ বলেন, ‘এটা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আলমগীর দুদিন আগে ইউপি নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। এরপরই এসব মিথ্যা নাটক সাজানো হয়েছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই।’
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুজ্জামান বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার রাতে মামলা করলে রাতেই আলমগীরকে আটক করা হয়েছে। পরে আজ দুপুরে আলমগীরকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
আস্থা/এমএইচ



















