ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে ২৭ মার্চ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আগামী ২৫ অথবা ২৬ মার্চ ঢাকায় আসতে পারেন। ২৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র সচিব।তিনি বলেন, দিল্লি সফরকালে পানিবন্টন ইস্যুতে আলোচনা হয়েছে। তিস্তা নদীর পানিচুক্তি নিয়ে আলোচনাও হয়েছে উভয়পক্ষের মধ্যে। তিস্তা চুক্তি নিয়ে আমাদের মধ্যে হতাশা রয়েছে। তবে এ চুক্তির বিষয়ে আমরা আশাবাদী।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পর রাখাইনে পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা ভারতকেও আশা করছি। আমরা সেখানে (দিল্লিতে) আলোচনা বলেছি, রাখাইনে ভারত, জাপান, আসিয়ানের অন্যান্য দেশও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ২৮ জানুয়ারি দিল্লি সফরে যান। ৩১ জানুয়ারি সকালে দিল্লি সফর শেষে ঢাকায় ফিরেছেন।

ট্যাগস :

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে ২৭ মার্চ

আপডেট সময় : ০২:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১