ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

শেষ ম্যাচে বিশ্রাম চেয়েছেন তামিম ও লিটন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০১:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৪৯ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। তবে লিটন দাসকে বিশ্রাম দেওয়ার বিষয়টি নিশ্চিত হলেও তামিমের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

চোট থেকে ফেরা তামিম গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তির কথা জানিয়েছেন বলে জানা গেছে। তিনি এর মধ্যেই একদিনের বিরতিতে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। বিশ্বকাপের আগে আরও একটি ম্যাচ খেলে চোটের ঝুঁকি বাড়াতে চান না এই বাঁহাতি ওপেনার।

অন্যদিকে, লিটন বিশ্রাম চেয়েছেন অন্য কারণে। জ্বর থেকে সুস্থ হয়ে তিনি এশিয়া কাপে যোগ দেওয়ার পর থেকে টানা খেলার মধ্যে আছেন। কিন্তু তিনি এখনো জ্বরের ধকল থেকে পুরোপুরি সুস্থ হননি। সে জন্য তিনিও শেষ ম্যাচটি খেলতে চাচ্ছেন না।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘লিটন বিশ্রাম চেয়েছে, তামিমেরটা এখনো নিশ্চিত হয়নি। তবে লিটনকে আমরা বিশ্রাম দিচ্ছি। যেহেতু ও মানসিকভাবে একটু ভেঙে আছে, আমরা ওকে বিশ্রাম দিয়েছি। বিকেলের মধ্যেই দল দিয়ে দেব।’

ট্যাগস :

শেষ ম্যাচে বিশ্রাম চেয়েছেন তামিম ও লিটন

আপডেট সময় : ০১:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩