শিরোনাম:
‘শ্যোন অ্যারেস্ট নয়’ হাইকোর্টের এ আদেশ স্থগিত
Astha DESK
- আপডেট সময় : ০৬:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ১০১৭ বার পড়া হয়েছে
‘শ্যোন অ্যারেস্ট নয়’ হাইকোর্টের এ আদেশ স্থগিত
স্টাফ রিপোর্টারঃ
নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, আটক কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
এর আগে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা না থাকলে বিবাদীদের তাকে শ্যোন অ্যারেস্ট, আটক কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, বলে রায় দেন হাইকোর্ট।
দৈনিক আস্থা/এমএইচ


















