ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন স্বাস্থ্য কর্মকর্তা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃকুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, ১৬ মে ডা. আসাদুজ্জামান রৌমারী হাসপাতালের সরকারি গাড়ি নিয়ে রাজশাহীর চাপাইনবাবগঞ্জে নিজ বাড়িতে যান। পরদিন একই গাড়িতে আবার রৌমারীতে আসেন।

[irp]

যোগদানের পর থেকে প্রশাসনের অগোচরে বিভিন্ন ব্যক্তিগত কাজে এভাবেই গাড়িটি ব্যবহার করছেন তিনি। এ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।গাড়িচালক জাহিদুল ইসলাম বলেন, আমি কর্মচারী। স্যার আমাকে হুকুম করেছেন, তাই আমি গাড়ি চালিয়ে নিয়ে গেছি।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না এমন নিয়ম জানা ছিল না।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের নিয়ম নেই। রৌমারীর স্বাস্থ্য কর্মকর্তার বিষয়টি জানা ছিল না। খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

[irp]

ট্যাগস :

সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন স্বাস্থ্য কর্মকর্তা

আপডেট সময় : ০৯:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১