ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নায়ক শাকিল খানের লিফলেট বিতরণ ও পথ সভা

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নায়ক শাকিল খানের লিফলেট বিতরণ ও পথ সভা

রামপাল প্রতিনিধিঃ

রামপালে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন আওয়ামীলীগ নেতা চিত্র নায়ক শাকিল খান।

আজ বৃহস্পতিবার (৩ আগষ্ট) দিনব্যাপী রামপালের বিভিন্ন এলাকায় ৩ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি উপজেলার শরাবপুর ব্রীজ মোড়ে একটি পথ সভাও করেন। এই সময় তার সাথে ছিলেন, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদারসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রামপাল ও মোংলার জনসাধারণের মাঝে সরকারের যে সব গণমুখী উন্নয়ন সম্পন্ন হয়েছে তার ফিরিস্তি তু্লে ধরে নায়ক শাকিল খান বলেন, ১৫ আগষ্ট শোকের মাস। শোককে শক্তিতে রূপান্তর করে আমরা মানুষের দ্বারে যাচ্ছি। সরকার এসডিজির রূপকল্প বাস্তবায়নে কাজ করছে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেছে।

পদ্মা সেতু, সারাদেশে বিদ্যুৎ সংযোগ স্থাপন, গ্রামীন রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করে তা বাস্তবায়ন করেছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান। আগামীতে তার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগীতা কামনা করেন।

দিনব্যাপী রামপালের রাজনগর ইউনিয়ন, হুড়কা ইউনিয়ন, রামপাল সদর ইউনিয়ন, বাশতলী ইউনিয়ন, বাইনতলা ইউনিয়ন, উজলকুড় ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন এলাকার হাটবাজারের সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।

ট্যাগস :

সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নায়ক শাকিল খানের লিফলেট বিতরণ ও পথ সভা

আপডেট সময় : ১১:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩