ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

সাতক্ষীরা জেলা পরিষদের চেক জালিয়াতির মামলায় সুজন আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:২৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • / ১১৩৫ বার পড়া হয়েছে

সোহরাব হোসেন – সাতক্ষীরা জেলা পরিষদের চেক জালিয়াতির মামলায় সুজন আটক। সাতক্ষীরা জেলা পরিষদের ৮ লাখ টাকা চেক জালিয়াতি ও আত্যসাৎ মামলায় শেখ আমিনুর রশিদ সুজন নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৫ আগষ্ট) ভোররাতে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বুলারাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক শেখ আমিনুর রশিদ সুজন (৩৮) সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বুলারাটি গ্রামের সৈয়দুল আলমের ছেলে।

তিনি দি স্যান পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক কালেরকন্ঠ পত্রিকার সাতক্ষীরার বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করতেন বলে জানা গেছে।সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখায় জেলা পরিষদের নামে খোলা একাউন্টের চেকের তিনটি পাতা চুরি হয়। সেই চেকের পাতায় জাল স্বাক্ষর করে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে একটি পাতায় ৮ লাখ টাকা উত্তোলনের ঘটনা ঘটে। পরবর্তীতে আরও একটি চেক নিয়ে টাকা উত্তোলনকালে ঘটনাটি জেলা পরিষদকে অবহিত করে ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাটি বুঝতে পেরে প্রতারক ব্যাংক থেকে সটকে পড়ে।
তিনি জানান, পরবর্তী এ ঘটনায় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৭২, তারিখ ২৮.০৮.২০ ইং। মামলাটি তদন্তকালে সোনালী ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে আমিনুর রশিদ সুজনকে আটক করা হয়েছে।

সে এই ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় অন্য আর কারা জড়িত সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরো জানান, তাকে আদালতের তুলে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

[irp]

সাতক্ষীরা জেলা পরিষদের চেক জালিয়াতির মামলায় সুজন আটক

আপডেট সময় : ১২:২৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১