ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সিনোফার্ম টিকা গ্রহণকারীরা ‘ওমরাহ’ পালনে যেতে পারবেন না

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩০:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • / ১২৮৫ বার পড়া হয়েছে

সৌদি আরব সরকার ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের টিকা অনুমোদন দিয়েছে

সিনোফার্মের কোভিড-১৯ টিকা সৌদি আরব সরকারের অনুমোদন না পাওয়ায় এই টিকা গ্রহণকারীরা ওমরাহ পালনে যেতে পারবেন না। সৌদি আরব সরকার ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের টিকা অনুমোদন দেয়। তাই ওমরাহ পালনে আগ্রহীদের শুধু এসব টিকার যেকোনো একটি টিকা নিতে হবে।

রবিবার (২২ আগস্ট) হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিমের সভাপতিত্বে একটি আলোচনা সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

আলোচনা সভায় হাব নেতারা বাংলাদেশের যারা সিনোফার্মের কোভিড-১৯ টিকা নিয়েছেন তারা যাতে ওমরাহ পালন করতে পারেন তার জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করা আহ্বান জানান।

বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী ওমরাহযাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, ওমরাহযাত্রীদের জন্য সরাসরি মদিনায় ফ্লাইট চালু করা হবে। তবে এক্ষেত্রে সৌদি সরকারের অনুমতি প্রয়োজন।

হাব সভাপতি বলেন,  ফ্লাইটের আগে পিসিআর টেস্ট রিপোর্ট পজিটিভ হলে ওমরাহযাত্রীরা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন এবং টিকেট এবং হোটেল আবার বুকিং করতে পারেন সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। ওমরাহযাত্রীদের জন্য এখন সৌদি এয়ারলাইন্স ও বিমানের ভাড়া অনেক বেশি। বিমানের ভাড়া কমানো দরকার।
[irp]

সিনোফার্ম টিকা গ্রহণকারীরা ‘ওমরাহ’ পালনে যেতে পারবেন না

আপডেট সময় : ১০:৩০:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১