ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দীঘিনালায় তলিয়ে গেলো বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ বন্ধ Logo আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের Logo চাঁদপুরে যুব মহিলালীগ নেত্রী আটক Logo শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo কক্সবাজারে পাহাড়ের মাটিচাপা পড়ে ৪ মাদ্রাসার শিক্ষার্থী নিহত  Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আরিন খান Logo ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির ৫ নেতা আটক Logo ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর হবে Logo জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

সিলেটে চিরকুট লিখে আত্মহত্যা করলেন মুয়াজ্জিন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:২১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

চিরকুট লিখে আত্মহত্যা করেছেন সিলেটের শাহপরাণ এলাকার লাল খাঁটঙ্গী মাদানী মসজিদের মুয়াজ্জিন দেলওয়ার হোসাইন দিলাল (১৯)।

বুধবার (১ মে)  ফজরের নামাজের সময় মসজিদের মুয়াজ্জিনের কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার
করে পুলিশ। দেলওয়ার হোসাইন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রামনগর গ্রামের মো. মুসলিম আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার ফজরের নামাজের সময় মসজিদে আজান না হওয়ায় মুসল্লিরা গিয়ে মুয়াজ্জিনের থাকার কক্ষে
ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে মুয়াজ্জিন দিলালের ঝুলন্ত মরদেহ
উদ্ধার করা হয়।

এ সময় দেলওয়ারের মরদেহের পাশ থে কে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী
নয়’।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, চিরকুট লিখে মসজিদের মুয়াজ্জিন
আত্মহত্যা করেছেন। তবে কি কারণে মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন তা আমরা ক্ষতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্ত শেষে
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

ট্যাগস :

সিলেটে চিরকুট লিখে আত্মহত্যা করলেন মুয়াজ্জিন

আপডেট সময় : ১০:২১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪