ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী Logo গাজীপুরে বন্ধ হলো দুটি কারখানা: বেকার হলো ১৮০০ শ্রমিক

সেহরি-ইফতার-তারাবিতে লোডশেডিং না করার নির্দেশ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবি নামাজের সময় লোডশেডিং না করার নির্দেশনা দিয়েছে। রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে অনলাইনে আন্তঃমন্ত্রণালয় সভায় এ নির্দেশনা দেয়া হয়।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

সভায় আসন্ন রমজান মাস ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বৃদ্ধিকরণ, সান্ধ্যকালীন চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; সেহরি, ইফতার ও তারাবির নামাজের সময় লোডশেডিং না করা; লোডশেডিংয়ের প্রয়োজন হলে পূর্বেই লোডশেডিং সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং টেকনিক্যাল কারণে বা অন্য কোনো কারণে লোডশেডিং না হয় সেদিকে সজাগ থাকার নির্দেশনা দেয়া হয়।

সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুতের চাহিদা, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ নিয়ে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টশন উপস্থাপন করে।

এতে জানানো হয়, চলতি গ্রীষ্মকালে পিক আওয়ারে ১৪ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে এবং গ্যাসের চাহিদা এক হাজার ৫৫০ এমএমসিএফডি হতে পারে।

ট্যাগস :

সেহরি-ইফতার-তারাবিতে লোডশেডিং না করার নির্দেশ

আপডেট সময় : ০৭:১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১