শিরোনাম:
স্বাস্থ্যমন্ত্রীর মা মারা গেছেন
News Editor
- আপডেট সময় : ০৮:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১০৮৬ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রীর মা মারা গেছেন
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৪ বছর।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এ.এম.জেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। এর আগে, অবস্থা সংকটাপন্ন হলে তাকে হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বয়সজনিত রোগে আগে থেকেই ভুগছিলেন তিনি। গত কিছুদিন ধরে এজমার সমস্যা বেড়েছিল। তিনি করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছিলেন। কিন্তু পোস্ট কোভিড জটিলতায় ভুগছিলেন তিনি।
[irp]

















