ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১০১১ বার পড়া হয়েছে

হবিগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা ও শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে হবিগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত প্রায় শতাধিক ঢাকা ও সিলেটগামী যানবাহন আটকে দেন হবিগঞ্জের শ্রমিকরা।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগ, দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা হবিগঞ্জ থেকে মৌলভীবাজারগামী বাস আটকে দেওয়া, ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করে আসছেন। গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে বাধা দেন মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা। পরে মৌলভীবাজারে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা হয় এবং শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মুসা বলেন, এ বিষয়ে মোটর মালিক গ্রুপের সঙ্গে আলোচনার জন্য সভা আহ্বান করা হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

হবিগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আপডেট সময় : ০২:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬