শিরোনাম:
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
Astha DESK
- আপডেট সময় : ০২:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
স্টাফ রিপোর্টারঃ
হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শাহবাগ থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টার কিছু পর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
তিনি বলেন, কে বা কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
আস্থা/এমএইচ



















