শিরোনাম:
হুমকির পরদিনই দিনমজুরকে মাথায় গুলি করে হত্যা
Astha DESK
- আপডেট সময় : ১১:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
হুমকির পরদিনই দিনমজুরকে মাথায় গুলি করে হত্যা
আস্থা ডেস্কঃ
নরসিংদীর শিবপুরে দুই শিশু সন্তানের জনক আলম মিয়া (৩৫) নামে এক দিনমজুরকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কয়েকটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামের একটি সড়কে এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের সঙ্গে কথা বলে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
আস্থা/এমএইচ



















