ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী Logo গাজীপুরে বন্ধ হলো দুটি কারখানা: বেকার হলো ১৮০০ শ্রমিক

১২ কেজি গাঁজাসহ এসআই আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

১২ কেজি গাঁজাসহ পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওছিম উদ্দিনকে আটক করা করেছে পুলিশ।

সোমবার (২৬ এপ্রিল) বিকেলে পাবনার পুলিশ সুপার তাকে হাতেনাতে গাঁজাসহ থানা কম্পাউন্ড থেকে আটক করেন। বুধবার (২৮ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়।

আটক এসআই ওছিম উদ্দিনকে নিয়মিত মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ সূত্র জানায়, সদর থানার এসআই ওছিমের কাছে গাঁজা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান সোমবার বিকেলে সদর থানায় গিয়ে এসআই ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেটে তল্লাশি চালান। এসময় সেখান থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে এসআইকে আটক করে জেলহাজতে পাঠানো হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এ ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই জিন্নাত আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়া অভিযুক্ত এসআই ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

[irp]

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আসতেই হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ প্রধানের কঠোর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। অপরাধী সাধারণ মানুষ বা পুলিশ যেই হোক, বিচারের মুখোমুখি তাকে হতে হবে। তার এ মাদকের বিষয়ে তদন্ত চলছে এবং বিষয়টি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিভাগীয় ও আইন অনুযায়ী যে ব্যবস্থা করতে হয়, সেটাই করা হবে।

এদিকে, অসমর্থিত একটি সূত্র জানায়, কয়েকদিন আগে এসআই ওছিম অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। কিন্তু মাত্র পাঁচ কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীকে জেলহাজতে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, বাকি ১২ কেজি গাঁজা অসৎ উদ্দেশে নিজের কাছে রেখেছিলেন তিনি।

ট্যাগস :

১২ কেজি গাঁজাসহ এসআই আটক

আপডেট সময় : ০৯:০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১