২য় দফা অব্যাহতি পেলেন এনসিপি নেতা তানভীর
- আপডেট সময় : ১২:১৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১০১৫ বার পড়া হয়েছে
২য় দফা অব্যাহতি পেলেন এনসিপি নেতা তানভীর
স্টাফ রিপোর্টারঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-সদস্য সচিব ঘুষ তন্ত্রের নায়ক, সচিবালয়ের রাতের রাজা, তদবিরের ‘গণতন্ত্র’ গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে দলটি।
আজ শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন মন্তব্য করার অভিযোগ উঠেছে।
বিষয়টির গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে দাখিল করতে হবে।
প্রসঙ্গত, প্রথম তাঁর বিরুদ্ধে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে অবৈধ হস্তক্ষেপ ও এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ প্রকাশিত হয়। পরবর্তীতে এই অভিযোগের কারণে ২০২৫ সালের ২১ এপ্রিল, সোমবার তাঁকে দল থেকে প্রথমবার সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে আনীত অভিযোগের কারণে অব্যাহতি আদেশ সাময়িক অব্যাহতির আদেশ এনসিপি প্রত্যাহার করে নেয় ২০২৬ সালের ১৭ এপ্রিল।
দৈনিক আস্থা/এমএইচ









