ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-আগুন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / ১১০৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:গাইবান্ধা পৌরসভা নির্বাচনে শনিবার ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় পৌরসভার পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট ও মালামাল নিয়ে ফেরত আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে স্বতন্ত্র মেয়র প্রার্থী আনওয়ার উল সরওয়ারের কর্মী সমর্থকেরা।এ সময় তারা পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ম্যাজিস্ট্রেট এবং র‌্যাবের আরও তিনটি গাড়ি ভাঙচুর করে।এলাকাবাসীর অভিযোগ, ভোট গণনা না করেই ব্যালট ও সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল। তাই বিক্ষুব্ধ জনতা এই ঘটনা ঘটায়।

পুলিশ ও পূর্ব কোমরনই এলাকাবাসী জানায়, গাইবান্ধা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা না করে এবং ফলাফল ঘোষণা না করেই শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ ও নির্বাচনী অফিসের লোকজন ব্যালট এবং মালামাল নিয়ে যাচ্ছিল। এমন অভিযোগে স্বতন্ত্র মেয়র পদের  আনওয়ার উল সরওয়ার (রেল ইঞ্জিন) এর সমর্থকেরা পুলিশের ওপর হামলা করে একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ম্যাজিস্ট্রেট এবং র‌্যাবের আরও তিনটি গাড়ি ভাঙচুর করে।

এ সময় পুলিশও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ও লাঠিপেটা করে। এ সময় কয়েকজন পুলিশ আহত হন। আগুন নেভাতে গিয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের মেহের ও সেলিম নামের দুই কর্মীও আহত হয়েছেন। তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালিব বলেন, ওই কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার প্রস্তুতির সময় লোকজন নির্বাচনী কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায়। তবে ব্যালট বা কোন সরঞ্জাম এতে ক্ষতিগ্রস্ত হয়নি। গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, পুলিশের রিকুইজিশন করা গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ট্যাগস :

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-আগুন

আপডেট সময় : ০৪:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১