ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

আনন্দের উপহার দিতে অপেক্ষায় মুশফিক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৩৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১২৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারো সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ক্রিকেটের প্রাচীনতম এই ফরম্যাটে পুনরায় খেলতে পারার আনন্দে উদ্বেলিত হয়ে পরেছেন মুশফিকুর রহিম। জানিয়েছেন, সবাইকে আনন্দের উপলক্ষ উপহার দিতে অপেক্ষায় আছেন তিনি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রথম টেস্টের আগে দুটি পোস্ট করেছেন মুশফিক। মঙ্গলবার তিনি লেখেন, এক বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে। ইনশা আল্লাহ, বাঘের দল জয় নিয়েই মাঠ ছাড়বে।

আরও পড়ুন:

মোহাম্মদ হাফিজ সঙ্গে অন্যায় করা হয়েছে -সেলিম মালিক

এর আগে সোমবার রাতে আরেকটি পোস্ট করেন তিনি। সেখানে মিস্টার ডিপেন্ডেবল লেখেন, এক বছর বিরতির পর সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। অত্যন্ত উত্তেজিত আছি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আরো লেখেন, আপনাদের সবাইকে আনন্দের উপলক্ষ উপহার দিতে আর অপেক্ষা করতে পারছি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি। এ ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

ট্যাগস :

আনন্দের উপহার দিতে অপেক্ষায় মুশফিক

আপডেট সময় : ০৮:৩৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১