শিরোনাম:
আশুলিয়ায় বাসসহ ৪৩ জামায়াতকর্মী আটক
Astha DESK
- আপডেট সময় : ১২:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ১০৮৭ বার পড়া হয়েছে
আশুলিয়ায় বাসসহ ৪৩ জামায়াতকর্মী আটক
স্টাফ রিপোর্টারঃ
সাভারের আশুলিয়া থেকে একটি বাসসহ ৪৩ জন জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লা হিল কাফি।
এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) রাতে আশুলিয়া বাজার চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
এএসপি আব্দুল্লাহিল কাফী বলেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, আমরা তাদের আটক করেছি। আশুলিয়ায় আটকের সংখ্যাটি পরে জানানো হবে। আমিনবাজারে যাদের সন্দেহ হয়েছে, তাদের জিজ্ঞেসাবাদের জন্য কিছু সময় আমাদের হেফাজতে রাখা হচ্ছে।
বিষয়টিকে এই মুহূর্তে আমরা আটক বলব না। তারা ঠিকঠাক নাম-পরিচয় না বলায় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

















