শিরোনাম:
ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৭.৪ মাত্রার ভূমিকম্প
Astha DESK
- আপডেট সময় : ১০:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১০৯২ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৭.৪ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্কঃ
ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৬টা ৪৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তেরনাত শহর থেকে প্রায় ১শ ২০ কিলোমিটার দূরে মালুক্কা সাগরে। শহরটিতে দুই লাখের বেশি মানুষের বসবাস রয়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি মালুক্কা সাগরে সংঘটিত হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ


























