ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা প্রত্যাহার

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ১০৮০ বার পড়া হয়েছে

ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা মামলার অভিযোগ প্রত্যাহার করেছে ইসলামাবাদের একটি আদালত। আজ সোমবার (২৮ আগষ্ট) ইমরান খানের আইনজীবি এ দাবি করেছেন। সূত্র-রয়টার্স।

রয়টার্স এর এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে এক পোস্টে ইমরান খানের আইনজীবী নাইম পাঞ্জুথা এক পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ! রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগপত্র থেকে ইমরান খানের নাম প্রত্যাহার করার আদেশ দিয়েছেন আদালত।

গত বছরের এপ্রিলে সংসদীয় অনাস্থা ভোটে হেরে ক্ষতমাচ্যুত হয় বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইমরান খান। এরপর থেকেই কয়েক ডজন মামলার করা হয় তার বিরুদ্ধে। ২০২২ সালের ২৫ মে পিটিআইয়ের লংমার্চ এবং রাষ্ট্রের ওপর হামলার আনুষ্ঠানিক পরিকল্পনার অভিযোগে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ আনা হয়েছিল। সে মামলা থেকে অব্যহতি পেয়েছেন ইমরান খান।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোশাখানা বিতর্কের শুরু হয় ২০২১ সালে। ওই সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি রাষ্ট্রীয় তোশাখানা থেকে বিদেশিদের দেয়া বিভিন্ন উপহার নামমাত্র মূল্যে কিনে নেন। পরে সেসব উপহার উচ্চ দামে করে দেন তারা।

এই অভিযোগে ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও সেশন আদালতে মামলা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। গত ৫ আগস্ট সেই মামলার রায় ঘোষণা করেন বিচারক হুমায়ুন দিলাওয়ার। রায়ের সংক্ষিপ্ত ঘোষণায় তিনি ইমরান খানকে তিন বছর কারাবাসের সাজা এবং এক লাখ রুপি জরিমানা ধার্য করেন। বর্তমানে তিনি জেলে আছেন।

ট্যাগস :

ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা প্রত্যাহার

আপডেট সময় : ০৯:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩