ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ইরান শেষ হলে কেউ বাঁচবে না-পাকিস্তান?

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / ১১১৮ বার পড়া হয়েছে

ইরান শেষ হলে কেউ বাঁচবে না-পাকিস্তান?

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরাইলের একের পর এক হামলায় কার্যত পঙ্গু হয়ে পড়ছে ইরান। যুক্তরাষ্ট্রের সহায়তায় চালানো এসব অভিযানে টার্গেট করা হচ্ছে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনা। সম্প্রতি ‘দ্য রাইজিং লায়ন’ অভিযানে তেহরানসহ অন্তত ৮টি শহরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল।

এই পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় পরিষদে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনকে টার্গেট করছে ইসরাইল। মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হলে, একে একে সবাই একই পরিণতির মুখোমুখি হবে।

বিশ্লেষকরা বলছেন, ইরান মুসলিম বিশ্বের প্রতিরোধের প্রতীক। তাই ইরান দুর্বল হলে অন্য মুসলিম দেশগুলোও টার্গেটে পরিণত হবে এটাই পাকিস্তানের সতর্কবার্তা।

চীনা ও তুর্কি নেতারা ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কথা বলেছেন। একইসঙ্গে রাশিয়া দিয়েছে কূটনৈতিক বার্তা।

এই প্রেক্ষাপটেই খাজা আসিফ বলেন, ইরান শেষ হলে কেউ বাঁচবে না।

ট্যাগস :

ইরান শেষ হলে কেউ বাঁচবে না-পাকিস্তান?

আপডেট সময় : ১২:২৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫