ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা, ভূমি দখলচেষ্টা ও হত্যার হুমকির Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল Logo বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র Logo পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন Logo পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি Logo পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল

উঠানে মাটি চাপা তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

News Editor
  • আপডেট সময় : ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • / ১১১১ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বনগ্রাম ইউনিয়নের জামষাইট এলাকায় উঠানে মাটি চাপা অবস্থায় স্বামী, স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজ বাড়ির আঙ্গিনা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- মুদি দোকানদার আসাদ মিয়া (৪৫), তার স্ত্রী পারভীন (৩৮) ও তাদের ছোট ছেলে লিয়ন (১১)।

পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধে তাদেরকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। পুলিশের তথ্যমতে, জামষাইট গ্রামের মুদি দোকানি আসাদের সাথে জমি নিয়ে তার ছোট ভাই লিটনের বিরোধ ছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। বুধবার রাতে আসাদ, তার স্ত্রী পারভীন ও ছোট ছেলে লিয়ন বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়।

যশোরে বিজিবি’র ডাটা ডিজাস্টার রিকভারী সেন্টারের শুভ উদ্বোধন

আসাদের মেঝো ছেলে মোফাজ্জল বৃহস্পতিবার বিকালে বাড়িতে গিয়ে বাবা, মা ও ছোট ভাইকে না পেয়ে থানায় গিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ আসাদের বাড়িতে গিয়ে নতুন মাটি চাপা দেওয়া দেখে সেটি খুঁড়ে মৃত অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আসাদের ছোট ভাই লিটনসহ চারজনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি নিয়ে বিরোধে লিটনই তাদেরকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রেখেছে বলে স্বীকার করেছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি)।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), পিপিএম (বার) জানান, পারিবারিক কলহের জেরে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উঠানে মাটি চাপা তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০