ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভারে ছাত্রদল নেতার নির্যাতনে চোখ হারাতে বসছে কিশোর Logo ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা সংঘর্ষ, নিহত-১ Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ Logo জী‌বিত ব্যক্তি মৃত দে‌খি‌য়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ Logo নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

এবার মুখ খুললেন সুস্মিতা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:২৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / ১১২৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

‘মি টু’ নিয়ে ২০১৮ সালে তোলপাড় ছিল বলিউড ইন্ডাস্ট্রি। শুরুটা হয় অভিনেত্রী তনুশ্রী থেকে। নানা পাটেকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি।

তখন এই বিষয়ে চুপ ছিলেন না অভিনেত্রী সুস্মিতা সেনও। কিন্তু তার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না বলিউড তারকা। সম্প্রতি অতীতের সেই প্রসঙ্গ নতুন করে সামনে এনেছেন নায়িকা।

সুস্মিতা সেন জানান, মুম্বাইয়ের এক নারীকল্যাণমূলক অনুষ্ঠানে তিনি এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। দেশের যুবসমাজের এক অংশ নারীদের সম্পর্কে কেমন চিন্তাভাবনা করে তা স্পষ্ট করে দিয়েছেন সুস্মিতা।

সুস্মিতার ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রবেশের সময়। ভিড়ের মধ্যে একটা হাতের অবাঞ্ছিত স্পর্শ তাকে বিব্রত করে তোলে। তবে দ্রুত গতিতে পেছনে ফিরে সেই হাত ধরে টেনে বের করে আনতে তার কোনও অসুবিধা হয়নি অভিনেত্রীর। আর তার পরেই চমকে যান নয়িকা!

সুস্মিতা দেখেন বছর পনেরোর এক ছেলে ধরা পড়েছে। তিনি সেই কিশোরকে পর ঘাড় ধরে একটা কোণায় নিয়ে যান। বলেন, তিনি চেঁচিয়ে লোক জড়ো করতেই পারতেন। কিন্তু সেটা করলে ছেলেটির ভবিষ্যৎ অন্ধকারে ভরে যাবে। তাই তিনি ছেলেটিকে শুধু নিজের দোষ স্বীকার করে নিতে বলেন।

ছেলেটি প্রথম দিকে কিছুতেই দোষ স্বীকার করছিল না। পরে বেগতিক বুঝে অপরাধ স্বীকার করে নিতে বাধ্য হয়। সুস্মিতার দাবি, সেই ছেলেটির মতো অনেকেই তাদের পরিবার নারীদের শ্রদ্ধা করতে শেখায় না। হেনস্তার শিকার হয়ে নারীরা যে প্রতিবাদ করতে পারে, সেটাও তাদের কল্পনার বাইরে।

ট্যাগস :

এবার মুখ খুললেন সুস্মিতা

আপডেট সময় : ০৭:২৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১