ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমানসহ ২ শতাধিক মার্কিন সেনা Logo ভাঙাড়ি ব্যবসায়ী থেকে ভূমিদস্যু নাজিমুদ্দিন; দুই ডজন মামলার আসামি Logo ভাঙাড়ি ব্যবসায়ী থেকে ভূমিদস্যু নাজিমুদ্দিন Logo খাগড়াছড়িতে সড়ক দূর্ঘটনায় চালক নিহত Logo গুইমারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক Logo সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo চাঁদাবাজদের দিন শেষ হবে একদিন: জামায়েত আমির Logo সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর চাঁদাবাজির কোনো ঘটনা নয়: পুলিশ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩ Logo জাসদ কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি জানাল বাসদ

এমসি কলেজে গণধর্ষণ:আরও তিন আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

News Editor
  • আপডেট সময় : ০১:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • / ১২৭০ বার পড়া হয়েছে

এমসি কলেজে গৃহবধু ধর্ষণ মামলার আসামি রনি, রাজন ও আইনুলকে ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শুনানি শেষে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একইদিন দুপুরে তাদের আদালতে তোলা হয়।

এর আগে, সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউলকে আদালতে হাজির করে পুলিশ। পরে শুনানি শেষে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এদিকে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে গণধর্ষণ মামলার ছয় নম্বর আসামি মাহফুজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

এমসি কলেজে গণধর্ষণ: আসামি রবিউল মুক্তিযুদ্ধ মঞ্চেরও সভাপতি

উল্লেখ্য, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে আটটা থেকে সাড়ে আটটার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। যে ছয়জনের নাম তিনি উল্লেখ করেছেন, তারা সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

এই ছয়জন হলেন- সাইফুর রহমান (২৮), তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদ (২৮), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), অর্জুন লস্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান ওরফে মাসুম (২৫)।

এমসি কলেজে গণধর্ষণ:আরও তিন আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ০১:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০