ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

কক্সবাজারে ১৫০৭ জন পুলিশের বিশেষ মিশন শুরু

News Editor
  • আপডেট সময় : ০৫:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৩১ বার পড়া হয়েছে

চলতি সপ্তাহে কক্সবাজার জেলায় যোগ দিয়েছেন ১৫০৭ জন পুলিশ সদস্য।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, অনিয়ম রোধ এবং মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স এই তিন বার্তাকে সামনে রেখে শুরু হয়েছে কক্সবাজার জেলা পুলিশের নতুন মিশন। প্রদীপকাণ্ডের পর বদলে দেয়া কক্সবাজার জেলা পুলিশের নতুন সদস্যদের এই বার্তা দিয়ে মনোবল চাঙ্গা করতে চায় ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আর আকস্মিকভাবে বদলী হয়ে আসা এসব পুলিশ সদস্যের দায়িত্ব বুঝিয়ে দেয়ার পাশাপাশি মনোবল ফিরিয়ে আনতে শুরু হয়েছে বিশেষ মিশন।

আরও পড়ুনঃ আগামীকাল আসছে এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত

চকরিয়া থানা থেকে শুরু হয় মনোনল ফিরিয়ে আনার কার্যক্রম।

ডিআইজি আনোয়ার হোসেন বলেন, আমরা কয়েকটা বিষয় নিয়ে জিরো টলারেন্স প্রয়োগ করব। তার মধ্যে মাদক, আমাদের শৃংখলা রয়েছে। আরেক হচ্ছে দুর্নীতি।

দেশজুড়ে মাদক বিস্তারে চরম সমালোচনায় রয়েছে কক্সবাজার জেলার। কোনোরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই জেলার মাদক নির্মূলে দায়িত্ব নিতে হয়েছে পুলিশ সদস্যদের। ভাষাসহ নানামুখী জটিলতায় নতুন এক চ্যালেঞ্জ তাদের সামনে।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, আমরা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ থাকব।

৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ দাশ এবং ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ১১ জন পুলিশ সদস্য গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। এ সমালোচনার জের ধরে গত সপ্তাহে কক্সবাজার জেলা পুলিশকে পুরো বদলে দেয়া হয়।

কক্সবাজারে ১৫০৭ জন পুলিশের বিশেষ মিশন শুরু

আপডেট সময় : ০৫:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০