ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের

করোনা আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আর নেই

News Editor
  • আপডেট সময় : ০৭:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১১১০ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজেউন)।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একে এম আমিনুদ্দিন মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব তার ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, ‘আমার বাবা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা গেছেন’।

এর আগে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার বিষয়ে তার জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মো. রিয়াজুল হক জানান, তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যায় (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ১৮ সেপ্টেম্বর ভোরে আইসিইউতে নেয়া হয়। এখনও নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা চলছে। 

গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সিএমএইচে ভর্তি হন।

করোনা আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আর নেই

আপডেট সময় : ০৭:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০