শিরোনাম:
করোনা টিকা নিলেন চুয়াডাঙ্গা ১-আসনের সংসদ সদস্য
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১১২০ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
করোনার টিকা নিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কোভিড-১৯ টিকা দান কেন্দ্রে টিকা গ্রহণ করেন তিনি।
তিনি সকলকে টিকা নেয়ার আহ্বান জানান। টিকা গ্রহণের পর তিনি সুস্থ আছেন এবং স্বাভাবিক ভাবেই বাড়ি ফিরে যান।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান স্টোর কিপার হাদিউজ্জামান হাদি






















