ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা, ভূমি দখলচেষ্টা ও হত্যার হুমকির Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল Logo বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র Logo পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন Logo পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি Logo পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল

কুমিল্লায় বিএনপির অবরোধে গাড়ি ভাঙচুর: ছাত্রদলের ৫ নেতা-কর্মী আটক

Habibur Rahman Monna
  • আপডেট সময় : ০৬:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ১৬৫৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, কুমিল্লা।।

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন বুধবার গাড়ি ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকায় বেলা ১১টার দিকে অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুর করেন কয়েকজন। ওই সময় আটক তিনজন হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার ছাত্রদল নেতা মো. আশিকুর রহমান, মোজাম্মেল আখন্দ তানিম ও রহমতউল্লাহ।

দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় পিকেটিং করার সময় আতিক রুবেল নামে একজন ও চৌদ্দগ্রাম থেকে আরেকজনকে আটক করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুরের সময় পুলিশ হাতেনাতে ছাত্রদলের পাঁচজনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দৈনিক আস্থা/ মুন্না 

কুমিল্লায় বিএনপির অবরোধে গাড়ি ভাঙচুর: ছাত্রদলের ৫ নেতা-কর্মী আটক

আপডেট সময় : ০৬:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩