খাগড়াছড়ির কারাগারে কয়েদির আত্মহত্যা
- আপডেট সময় : ০৮:২৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১০৪৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ খাগড়াছড়ি কারাগারে গলায় গামছা পেচিয়ে মিলন বিকাশ ত্রিপুরা নামে এক কয়েদি আত্মহত্যা করেছেন।
আজ শুক্রবার (২৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে জেলা কারাগারের পুরুষ কয়েদি ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
কারাগার সূত্র জানিয়েছে, ওয়ার্ডে সবাই ঘুমে ছিলেন। রাতের কোনো এক সময় মিলন নিজের ব্যবহৃত গামছা গলায় পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ দৈনিক আস্থাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা কারাগারের ওই কক্ষে মিলনসহ আরও ২২ জন কয়েদি ছিল। তার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তদন্ত কমিটি গঠন করা হবে।
[irp]
এ ঘটনায় জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) নিবার্হী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত, মিলন বিকাশ ত্রিপুরা জেলার গুইমারার এক মাদরাসা ছাত্রীর গোসলের ভিডিও করার দায়ে পর্নোগ্রাফি আইনের মামলায় চলিত মাসেই আটক হয়ে জেল হাজতে ছিলেন।
[irp]




















