গাইবান্ধায় প্রেমিকার সাথে দেখা করতে এসে জনতার হাতে ধরা অতঃপর বিয়ে
- আপডেট সময় : ০১:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ২০৭৬ বার পড়া হয়েছে
গাইবান্ধায় প্রেমিকার সাথে দেখা করতে এসে জনতার হাতে ধরা অতঃপর বিয়ে
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা বালুচর গ্রামে প্রেমিকা লিলা আকতারের সাথে দেখা করতে এসে জনতার হাতে ধরা পড়ে রাজু শেখ নামে প্রেমিক।
অতঃপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ঘটনাটি ঘটে ১৩ এপ্রিল রাত এগারো টার পর।
জানাযায়, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা বালুচর গ্রামের মোজাম্মেল খন্দকারের মেয়ে লিলা আকতারের সাথে ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি চরের আব্দুস সামাদের ছোট ছেলে রাজু শেখের দীর্ঘ চার বছর যাবৎ তাদের প্রেমের সম্পর্ক চলছিল। প্রতিনিয়তই তারা দুজন দুজনের সাথে দেখা করতো।
তারই ধারাবাহিকতায় ১৩ এপ্রিল রাত এগারোটার সময় প্রেমিক রাজু শেখ দেখা করতে আসে প্রেমিকা লিলা আকতারের সাথে। এমতাবস্থায় স্থানীয়রা তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে এবং দেশের আইন ও শরিয়া অনুযায়ী তাদেরকে বিয়ে দিয়ে দেন তারা।
দুইদিন শশুর বাড়িতে থাকার পর ১৫ এপ্রিল বেলা ১২ টার সময় বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে চলে যায় রাজু শেখ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজু শেখের পরিবার থেকে এ বিয়ে মেনে নিবেনা বলে বিষয়টি আপস মিমাংসার জন্য মেয়ে পক্ষকে চাপ সৃষ্টি করছেন বলে জানাযায়।

























