শিরোনাম:
গুইমারায় চোলাই মদ মুলিসহ আটক-দুই
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১০:৩৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ১১৪৭ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির গুইমারাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযানে ৭০লিটার দেশীয় মদ ও ৮০টি মুলিসহ (মদ তৈয়ারীর উপকরন) দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা সাব জোন অধিনায়ক মেজর জাহিদুন্নবি চৌধুরী নেতৃত্বে এস আই আবুল বশারসহ যৌথ অভিযান চালিয়ে শনিবার রাতে গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের চাইন্দামনি এলাকার নতুনপাড়া থেকে ম্রাথোয়াই মারমার ছেলে অংক্য মারমা (৪৪) এবং একই এলাকার মংশে মারমাকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি মিজানুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে ২০১৮সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ২২(খ)/৩৭ রুজু করে গুইমারা থানায় মামলা করা হয়েছে। মামলা নং ০২ তারিখ ১৮/০৪/২১।


























